![]() |
||
|---|---|---|
| প্রথম পাতা | আপনাদের মতামত | |
|
|
বীক্ষণের নতুন সংখ্যা পড়লাম। বেশ লাগলো। বিপুল দাস, অলক গোস্বামী, শুভময় সরকারের গল্প ভাল লেগেছে। কবিতা বিভাগ ভাল লাগলো। নতুন করে পত্রপত্রিকা ও বই এর রিভিউ এর একটা বিভাগ খুললে আশাকরি ভালই হবে। একটু ভাববেন। বিপ্লব সেনগুপ্ত, মালদা, পশ্চিমবঙ্গ
বীক্ষণের দ্বিতীয় সংখ্যা পড়লাম। খুব ভাল লাগলো। প্রথম বিশ্বের শিশুরা যেমন সুসম আহার পেয়ে বেশ তাড়াতাড়ি পরিপুষ্ট হয়ে ওঠে, বীক্ষণের দ্বিতীয় সংখ্যাতেই তার লক্ষন দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপার যেটা খুব ভাল লেগেছে যে দুই বাংলার কবি-লেখকদের এক জায়গায় দেখতে পাচ্ছি। সেই সাথে মফঃস্বল ও কলকাতার লেখকদের। তবে সম্পাদকীয়র কন্টেন্ট নিয়ে কিছু বলার ছিল, দোষ শুধু এক পক্ষের নয়। কয়েকশো লোক ঘরছাড়া, অপর পক্ষের সৌজন্যে। শুভেচ্ছা রইলো। কাঞ্চন সরকার, টরন্টো, কানাডা
বীক্ষণের নতুন সংখ্যা দেখলাম। এবার আরও বেশি গোছানো এবং পরিপাটি লাগলো। খুব ভাল লাগলো। বীক্ষণের জন্য রইলো অনেক শুভেচ্ছা। শুভেন্দু পাল, মালদা, পশ্চিমবঙ্গ
বীক্ষণ দেখছি। এবারের কাগজ খুব ভাল হয়েছে। বিষয়ে বিষয়ান্তরে এবং কবিতায় তো বটেই। সব কবিতা পড়েছি। ফেলে দেবার মত একটাও কবিতা নেই। একটা ন্যূনতম মানে সকলেই রয়েছেন – এটাই ভাল কাগজের চিহ্ন। একটা কথা মনে হোল বীক্ষণ উত্তরবঙ্গের একটা নেট-প্রতিনিধি হয়ে উঠছে। ফলে উত্তরবঙ্গের লেখক/কবিদের মধ্যে একটা প্রচার করা ভাল এবং সকলকে তুলে আনা দরকার। আর্যনীল মুখোপাধ্যায়, সিনসিনাটি, ইউ এস এ
বীক্ষণের নিবন্ধগুলো দারুণ। এখন পর্যন্ত বীক্ষণের যা পড়েছি বলতে পারি, লেখাগুলোর মান অনেক উঁচু – বিপুল দাস, শুভময় সরকার, অলোক গোস্বামির লেখা ভাল লেগেছে। শিমূল, বাংলাদেশ
পত্রিকাটি আজ সকালেই দেখেছি। সম্পাদকীয় খুব ভাল লেগেছে। পত্রিকা আগের থেকে ভাল লেগেছে। কিছু কবিতা পড়েছি। ভাল করে না পড়ে অন্য লেখা সম্পর্কে মতামত দিচ্ছিনা। শিবাশিসের লেখা ভাল হয়েছে। পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। সামরান, কলকাতা, পশ্চিমবঙ্গ
আপনাদের অনলাইন বাংলা পত্রিকা পড়লাম। খুব ভাল হয়েছে। রঙ্গিত মিত্র, কলকাতা, পশ্চিমবঙ্গ
বীক্ষণ পড়লাম, খুব ভাল লেগেছে। বিশেষ করে ছোট গল্পগুলো ও নিবন্ধ খুব উন্নত মানের। খুব তাড়াতাড়ি বাংলা নেট সাহিত্যের পাঠকের কাছে জায়গা করে নেবে আশা করছি। এর পরের সংখ্যা কবে পাচ্ছি। প্রবাল রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ
বীক্ষণ পড়লাম। অনলাইনে মানসম্মত সাহিত্যপত্রিকা সম্ভবত এটাই প্রথম। কবিতা, গল্প এবং নিবন্ধগুলো পড়লাম। সব পড়তে পারিনি। তবে পড়বো। বোঝা যাচ্ছে আপনাদের রুচি, শৈল্পিক দৃষ্টির উচ্চমার্গীয় অবস্থানটুকু। বীক্ষন এর প্রসার ঘটুক। এই কামনায় সুশান্ত বর্মন, কোলকাতা, পশ্চিমবঙ্গ
|
|