![]() |
||
|---|---|---|
| প্রথম পাতা | লেখক পরিচিতি | |
|
অনির্বান পালঃ এই তরুন কবি ও লেখক প্রথম লিখতে শুরু করেন ক্লাশ ফাইভে। কবিতা লেখার শুরু ক্লাশ নাইনে। লিখছেন বেশ কয়েকবছর বিভিন্ন ছোট ও বড় পত্রিকায়। সম্পাদনা করেছেন ছোট পত্রিকা। কলেজে পুরস্কৃত হয়েছেন সেরা কবি হিসেবে। প্রকাশিত হয়েছে একটি কাব্যগ্রন্থ। আর ভালবাসেন ছবি আঁকতে, গান শুনতে ও ঘুরেবেড়াতে যত্রতত্র। পড়াশোনা বাংলা সাহিত্যে। বাড়ি বিষ্ণুপুর, বাঁকুড়ায়। অমিত গুপ্তঃ বর্ষীয়ান এই লেখকের পরিচিতি কবি, লেখক ও মূলতঃ অনুগল্পের লেখক হিসেবে। বিভিন্ন পত্রিকায় লিখে চলেছেন, এ পর্যন্ত প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গ্রন্থ। অলোক গোস্বামীঃ বাড়ি শিলিগুড়িতে। পরিচিতি মূলতঃ গল্প লেখক হিসেবে। প্রকাশিত বহু গল্প বিভিন্ন পত্রপত্রিকায়। অশেষকুমার দাসঃ লেখকের নিজের ভাষায় বয়সের গাছ পাথর নেই। ব্যথর্তার অন্যতম উদাহরণ। অন্যতম শখ আড্ডা মারা। উত্তরবঙ্গীয় এই লেখক আড্ডার ফাঁকফোকরে তবু সিদ্ধহাতে রচনা করে ফেলেন গবেষণাধর্মী ও তথ্যসমৃদ্ধ বিশেষ রচনা পারিপ্বাশির্ক নিয়ে। গবেষক, প্রাবন্ধিক অশেষ দাস একটি ছোট পত্রিকার সহসম্পাদক। আরিফ জেবতিকঃ সিলেটের ছেলে। মিডিয়াকর্মী হিসেবে প্রগতিশীল দৈনিক ভোরের কাগজ-এ সহ সম্পাদক ছিলেন প্রায় পাঁচ বছর। মাইক্রোস্কোপ আর গুলতি নামের দুইটি রাজনৈতিক বিদ্রুপ কলাম লিখতেন দুইটি দৈনিকে। তার তীক্ষধার লেখা প্রায়ই সম্পাদনার স্বীকার হতো বলে মূলধারার মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন গত কয়েক বছর ধরে। আপাতত : অন্তর্জালে টুকটাক লিখেন। পুলক গাঙ্গুলীঃ শিলিগুড়ির বাসিন্দা। বিপ্লব সেনগুপ্তঃ পেশায় গ্রন্থাগার কর্মী। মালদার পরিচিত কবি বিপ্লবের কাব্যচর্চার শুরু নব্বই দশক থেকে। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্রিকায়। সম্পাদনার সাথে জড়িত এই কবি শুধু যে নিজে লিখছেন তাই নয় তরুন কবিদের উৎসাহ দিয়ে চলেছেন নিরলস। মু. নূরুল হাসানঃ মনে প্রাণে বাংলাদেশী। স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসেন, কবিতাও। মোজাম্মেল হোসেন তোহাঃ আড়াই বছর বয়স থেকে বাবার চাকরীর সূত্রে লিবিয়ার অধিবাসী। নিজে কারিগরি বিদ্যার ছাত্র ও সেই সাথে নিম্ন মাধ্যমিক বাংলাদেশী স্কুলে শিক্ষকতা। বিদেশের বৈচিত্র্যহীন জীবনের ছোটখাটো ঘটনা লিখে ফেলেন নিজের অভিজ্ঞতার মাধুরী মিশিয়ে, যা কখনোও হয়ে ওঠে কবিতা কিংবা গল্প। রঙ্গিত মিত্রঃ এঞ্জিনিয়ারিং এর ছাত্র। কলকাতায় বড় হয়ে ওঠা। ভালবাসেন কবিতা, গল্প ও প্রবন্ধ লিখতে। রুদ্র পতিঃ পুরুলিয়ার কবি রুদ্র কলেজ জীবনে হঠাৎ কবিতায় আকৃষ্ট হয়ে পালিয়ে যান কুমুদরঞ্জন মল্লিকের গ্রামে। কবিতা প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু বড় ও ছোট সাহিত্য পত্রিকায়। পড়াশোনা রষায়নে, পেশা শিক্ষকতা। শখ মহাকাশ নিয়ে পড়াশোনা, ইউক্লিডিও জ্যামিতি নিয়ে চর্চা, সব্জী চাষ ও গাই গরু চরানো। প্রকাশিত কাব্যগ্রন্থ এ পর্যন্ত পাঁচটি। সুচেতা মিশ্রঃ জন্ম মালদায়। নিবিড় সাহিত্যপ্রেমি। সুব্রত মজুমদারঃ জন্ম ও বেড়ে ওঠা কোলকাতায়। পেশায় এঞ্জিনিয়ার। বহুবছর আমেরিকার বাসিন্দা কর্মসূত্রে। অবসর সময়ে লেখালেখি। সৈয়দ তওফিকঃ বাংলাদেশী এই কবি বর্তমানে আমেরিকা প্রবাসী।
|
|