|
ব্র্যান্ড
শহরে হাঁটিনা বহুদিন
শহর এখনও কয়েক আলোকবর্ষ দূরের ভীনগ্রহি বিচ্যুতি
গ্রামেও রাখিনা পা, সেও বহুদিন
ঘাস থেকে গরাদের দূরত্ব যত
তার চেয়েও বেশি সময় ধরে
শহরে দেখিনা মুখ
পরিচিত মুখেরাও উধাও চেনাচেনা গন্ধপাওয়া অলিগলি
থেকে
এমনকি সদম্ভ অলিগলিও দেখিনা আজকাল
পতিতার ধোঁয়া ওঠা মায়াবী অন্ধকার এখন বিলুপ্ত প্রায়
কোনো সুরম্য প্রাসাদ দেখিনা
কোনো ক্ষতবিক্ষত কুটীরও দেখিনা
গুচ্ছ, আদর্শ বা সমিতি কোনো জাতেরই নয়
এখন চারপাশে কেবল কুৎসিৎ ব্র্যান্ড
দেখি
দেখি ব্র্যান্ডের গন্ধ ছড়ানো রয়েছে সারি সারি বিছানো বস্তিময়
|