name
প্রথম পাতা কবিতা  

 

 

 

 

সমর চক্রবর্তী

প্রস্তুতি

 

 

অন্যান্যদের কবিতা

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

আমাকে ভেতর থেকে খাও হে নিভৃত প্রাণের দেবতা
আমার ভিতের দিকে তোমার ভোজন শুরু হোক
সে ভোজন গুরু হোক       
যেমন ওজনদার তোমার গতর
পুরু চামড়া পুরুষ্ট আওয়াজ সর্বশুক্ল প্রাণের দেবতা

সারা দেশ চেটেপুটে খেয়ে নিও কালোকুলো তামাটে বাদামি
এখনো বেঁচে আছে আরো আছে কারো কারো বেয়ারা ত্যাঁদরামি

তাদেরও সমঝে দাও কত ধানে কত চাল কোন চালে কোন বাজিমাত
হয় কে কীভাবে নয় করতে হয়       
দিন কোন গুঢ় দানে হতে পারে রাত

রাতেরও গতর খাও যেভাবে দিনের মুড়ো চিবিয়েছো সকাল সকাল
হে নিভৃত প্রাণের দেবতা সর্বশুক্ল খর্বতনু হে নন্দিত শিল্পপতিসখা।