name
প্রথম পাতা কবিতা  

 

 

রিমি দে

অন্যান্যদের কবিতা

অনুপমা হক

অমিত মজুমদার

কৌশিক আহমেদ

জয়িতা গাঙ্গুলী

দেবাশীষ বাগচী

রাশেদুল ইসলাম পিয়াল

রাদ আহমেদ

রোহণ কুদ্দুস

রিমি দে

সুব্রত অগাষ্টিন গোমেজ

শরৎ চৌধুরি


পাথর


অদ্ভুতভাবে এগিয়ে যাচ্ছি ছন্দহীন
অথচ প্রতিটি পদক্ষেপ এবং পাপ
ফেটে ফেটে হচ্ছে বর্ণহীন দিন
এসব হিংস্র কালো দৃশ্যগুলি একেক করে
এঁকে দিচ্ছে পথ ও পাথর
যার কোনও শব্দ নেই
যার কোনো গন্ধ নেই
অদ্ভুতভাবে এগিয়ে যাচ্ছি আমি এবং
অস্পষ্ট তরল

 

পাখি

পাখিটি শোকের মত
পাখিটি ঝড়ের মত
ফেটে পড়ছি পাখি ও জলস্রোতে
গলে যাচ্ছি আলো ও অন্ধকারে

 

হাসি


আলো আর পাতালের মধ্যে নেমে যাচ্ছি
আলো আর পাতালের মধ্যে হারিয়ে যাচ্ছি
কালো হচ্ছে চতুর্দিক
হাসিতে ভরে যাচ্ছে সারা শরীর
ফুটে উঠছি ফুলে
ফুটে উঠছি গরম জলের হাঁড়িতে