name
প্রথম পাতা কবিতা  

 

 

অনুপমা হক

আলোর নেশায়

অন্যান্যদের কবিতা

অনুপমা হক

অমিত মজুমদার

কৌশিক আহমেদ

জয়িতা গাঙ্গুলী

দেবাশীষ বাগচী

রাশেদুল ইসলাম পিয়াল

রাদ আহমেদ

রোহণ কুদ্দুস

রিমি দে

সুব্রত অগাষ্টিন গোমেজ

শরৎ চৌধুরি

 

 

 

 

ভয় পেও না মোমের শিখা
আমি কোন সাইক্লোন নই
রাতের ছায়ায় পথ ভোলা আর
দখিন হাওয়ার শিমুল তুলো
সূর্যের আজো পাইনি দেখা
তাকেই খুঁজছি,পথ গেল কই?
সামনে দেখো ভয়াল আঁধার
ধার কি দেবে তোমার আলো?

আচ্ছা, যদি ধার নাই দাও
কিসের দামে কিনবো বলো
আমার কাছে খুব বেশি নাই
শুধু বুকের স্বপ্নগুলো

শোনাতে পারি শিমুলের গান
কেমন করে সবুজ পাতা
ফুলকে বুকে জড়িয়ে রাখে,
অমনি ফুলেই জন্ম আমার

কেমন করে আকাশের প্রাণ
মাটিকে ছোঁয় বৃষ্টিধারা
বসন্ত রঙ রাঙিয়ে পাখে
কোকিল ঘরে ফেরে না আর

এমনই কোথাও ছিলাম আমি
এমনই কোথাও যেতে হবে
সেই নেশাতেই পথ চলেছি
সূর্যকে যে পেতেই হবে

আকাশ কেন নীল নয় আর?
সূর্য কেন দেয় না আলো?
চারিদিকে সদাই আঁধার,
সবাই কোথায় মুখ লুকালো?

এমনিতর প্রশ্ন হাজার
গভীর ব্যথার স্বপন চিঠি
সূর্যের কাছে পৌঁছে দিয়ে
তবেই কিনা আমার ছুটি

কিন্তু পথটা কই হারালো!
ছড়িয়ে গেল স্বপ্ন গুলো

তাই তো তাদের খুঁজে বেড়াই
একটু আলো কোথায় যে পাই?