name
প্রথম পাতা কবিতা  

 

 

রাদ আহমেদ

অন্যান্যদের কবিতা

অনুপমা হক

অমিত মজুমদার

কৌশিক আহমেদ

জয়িতা গাঙ্গুলী

দেবাশীষ বাগচী

রাশেদুল ইসলাম পিয়াল

রাদ আহমেদ

রোহণ কুদ্দুস

রিমি দে

সুব্রত অগাষ্টিন গোমেজ

শরৎ চৌধুরি

কান্না মূলত প্রতীক

কান্না মূলত প্রতীক
ভোরবেলা সাদা হাসপাতালেরা উড়ে যায়

যখন বলছি কবিতার অধিক - আমাদেরই গান গাওয়া

বাউলের গায়ের রঙে ঝরে পড়ছে সন্ধায় ঝরে
পড়ছে নিউরন মরে গেলে মানুষ মারা যায় আর কিছু
চেয়ার টেবিল হাল্কা চড়ুই পাখি

কান্না মুলত: প্রতীক আর সেরকম রঙে চরাচর ক্রন্দনশীল

 

বাইরে যাদেরকে রেখে এসেছি

বাইরে যাদেরকে রেখে এসেছি-
একটা হলুদ বাতিওয়ালা রিকশাওয়ালা
ক্ষয়িষ্ণু বেতের চাটাই
কিছু রাস্তার পাশে ইট

বিমোহন বিমোহন
রক্ত রেখে এসেছি

রক্ত হাসন্তশীল
রক্ত হাসন্তবতী

আমি বাইরে রেখে এসেছি
কচু কচু কচুরিপানা