name
প্রথম পাতা কবিতা  

 

 

বেলাকোবা স্টেশনে তিস্তা-তোরষা ঘাই মেরে ঝুপ করে ---। জানলা দিয়ে মুখ বাড়াতেই চোখ চলে যায় প্ল্যাটফর্মের বাইরের ধূলো ওড়া শীতরাস্তায়। দেখি, সে। স্টেশন লাগোয়া সারি সারি গাছ জঙ্গল ভেদ করে কূয়োতলার পাশে। ধূপছায়া রঙ জামা গায়ে। নারকেল সারির মাঝে ছক্কা মারার কী নিপুণ প্রয়াস, আহা! ছেনি-বাটালির বলিহারি! এখনও ঘুমঘোরের প্রান্তিক সীমানায়। কালো সরু পা দুটি ঝুলে আছে কালো বিনুনির পাশে বেসমান প্রতিযোগিতায়। কাঁখের বঙ্কিম দুবর্লতা খুঁটে নিচ্ছে। নিতে হচ্ছেই। এখন-তখন, যখন-যেমন। এভাবেই তো। সন্ত্রাসকে বুড়ো আঙুল দেখিয়েই। হ্যাঁ, তোমাকেও। খড়ি ওঠা হাতে ধূপছায়া রঙ জামা গায়ে, সে। হাত বাড়িয়ে ওই আঙুলে আঙুল ছুঁইয়ে ---  

 

 

 


 

 

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

counter