name
প্রথম পাতা কবিতা  

 

 

রংগীত মিত্র

 

অন্যান্যদের কবিতা

অনির্বান পাল

পুলক গাঙ্গুলী

বিপ্লব সেনগুপ্ত

মোজাম্মেল হোসেন ত্বোহা

রংগীত মিত্র

রুদ্র পতি

শেখ নজরুল

সৈয়দ তওফিক

 

 

শাস্ত্রসম্মত 

দল গড়ি
দল ভাঙ্গি
সব হাল ভাঙার রাজনীতি
সব বেঁচে থাকার রীতিনীতি
সকাল তবু হলুদ বিষ
পালাতে চাইলে, আমাকে নিস।
মৃত আগুন জ্বলতে চায়
চোখের জল
চায়ের জল
নির্দ্ধিধায়
বদলে যায়
বদলে যায় অন্তহীন হৃদ্যতায়
বদলে যায় রক্তহীন রিক্ততায়
তার-জালির ফুসফুসে
কার্নিস আর আলসেতে
ঘুড়ির লেজ –
চিলে কোঠার সিঁড়ি ভাঙার
ক্লান্ত মেস –
তবু,
এই আকাশ
এই বাতাস
চারকোলের মহাকাশে
হতাশ মেঘের ক্যানভাসে
বারান্দায়
বৃষ্টিবায়। 

 

এই সময় 

কাকতাড়ুয়ার কাঠামোয়, খেতের পাশে
উঁচু আলে ঝরা পাতার হলুদ মুখ -
কখনো নেশায় রাত ভাঙে,
বেড়ালে চোখের জোনাকিরা অন্ধকারের
অনেক ক্ষত মুখে
মিশে যাওয়া কাদা পায়ের ছাপ,
ছেঁড়া শাড়ির আঁচল, বিড়ির টুকরো,
এবং আরো প্রচুর নিদর্শনে
পলিস্তর, আর পলিস্তরের নীচে
তবু আগুন জ্বলে না এই কয়লায়
শুধু জীবাশ্ম হয়ে
চেটে পুটে খায় সব সম্পদ।