![]() |
|||
|---|---|---|---|
| প্রথম পাতা | কবিতা | ||
|
গতি, গতি আর এই গতির সাথেই প্রতিনিয়ত আমাদের ছুটে চলা। গতিময়তার যুগে প্রতিদিনই পাঞ্জা লড়ে চলা, বুদ্ধির সাথে যুঝে চলা একের পর এক বাধা বিপত্তি এবং সিঁড়ি টপকে টপকে জয়ী হয়ে শেষ মাথায় উঠে যাওয়ার চেষ্টা, প্রতিনিয়ত। এই-ই জীবনের সার, এই সত্যই শিখে গেছি আজকাল আমরা। প্রতিদিন জয়-পরাজয়ের সেই হিসেবে অনুভুতির স্তরে স্তরে পলির প্রলেপ জমতে থাকে। ঘুরতে থাকি এই দুর্বার জয়ের ঘূর্ণীর মধ্যে। অনায়াসে পাক খেতে খেতে অভ্যস্ত হতে থাকি হৃদয়ের উষ্ণতাকে মুছে ফেলতে। তাই কবিতাও গূঢ় কোন ষড়যন্ত্র ছাড়াই হারিয়ে যেতে থাকে। অনুভুতি ও কবিতার অবিচ্ছিন্নতা নিয়ে দ্বিমত নেই। কবিতা এক অনুভব - অনুভব প্রকাশের জোয়ারেই গড়ে ওঠে কবিতা। উড়িয়ে দেওয়া যায়না কবিতার অনায়াস বিস্তারে সৃজনশীলতা ও দক্ষতার শাণিত মেলবন্ধন। কিন্তু এত সবের মধ্যেও যখন লেখা হয়ে যায় কিছু কবিতা, সেই কবিতার মধ্যেও অনুভুতি সরু সুতোয় ঝুলতে থাকে, যেকোন সময় যেন ঝরে পরবে টুপটাপ। টেকনিক ও টেকনিকের প্রবল দম্ভে অনেক কবিতাও তাই কোন দাগ ছাড়াই মুছে যায় আমাদের মন থেকে। তবু অভিজ্ঞতার মিশেলে অনুভুত কিছু হৃদয়-কথা প্রকাশের আকাঙ্খা ধাক্কা দিতে থাকেই একেক জনকে একেক রকম ভাবে। আর নিদারুণ এই দুরন্ত সময়ে আমরাও ওম-স্নাত হতে থাকি কিছু বলা ও না-বলা উষ্ণতায়। এইরকমই কিছু কবিতা এখানে দাগ রেখে যাওয়ার চেষ্টায় --- |
||
|
|
||