name
প্রথম পাতা কবিতা  

 

 

 

জয়িতা গাংগুলী

রান্নাঘরে সুচেতনা

অন্যান্যদের কবিতা

অনুপমা হক

অমিত মজুমদার

কৌশিক আহমেদ

জয়িতা গাঙ্গুলী

দেবাশীষ বাগচী

রাশেদুল ইসলাম পিয়াল

রাদ আহমেদ

রোহণ কুদ্দুস

রিমি দে

সুব্রত অগাষ্টিন গোমেজ

শরৎ চৌধুরি

 

সুচেতনা, ব্রেকফাষ্ট রেডী ---?
মা, আমার পেনসিল বক্সটা --- ?
সুচেতনা, আমার সকালের অষুধটা, মা ---?

বাইরে নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা, এখন ভৈরবীতে গলা সাধার সময়।

বৌদি, গাড়ির চাবিটা? আর স্যার কে বলুন আমি এসে গেছি
সুচেতনা
, তোমার শ্বশুরমশাইএর চায়ে চিনি একটু কম দিও, এই রেস্ট্রিকসনগুলো একটু না মানলে ---

আপনার ভাতিজির হবে, ওর গলায় সুর খেলে। ছোটকাকুকে বুড়ো ওস্তাদজি।

- হ্যাঁ, শোন সন্ধেবেলা মিষ্টার অ্যান্ড মিসেস ঘোষ আসছেন কিন্তু।
- তোমার ওই কড়াইসুঁটির প্রিপারেশনটা ---
- আমি পূজোয় বসলাম, তোমার বাবার খাবারটা ---
- আর শোন, you should look ---।
- মা, আমার জুতোর ফিতেটা ---
- ভালো কথা, একটা গান টান ভেবে রেখ, মিসেস ঘোষ আবার তোমার গান ---