name
প্রথম পাতা কবিতা  

 

 

 

 

 

জাভেদ আকতার

তারা আর একজন ময়ুরাক্ষী

 

 

অন্যান্যদের কবিতা

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

বহুকাল ধরে আটকে গেছে
একাকী এক বাদামী গাছ
একাকী ল্যাম্পপোষ্ট
একাকী রোড ডিভাইডার। 

জড়ানো ডালে দেবদারু গাছেরা
প্রসারণে রদবদল করে কিছু আলো আঁধারী।
পাশের হাইওয়েতে দ্রুতগতির যান
উড়াতে থাকে ধূলো
জমে জমে বালি হয়
বালিরা বালিয়াড়ির কথা ভেবে ক্ষান্ত। 
রোড ডিভাইডার স্লিম হতে থাকে
হাইড্রোলিক প্রেশারে ক্রমশঃ কোমর কমে আসে
ভারী হতে থাকে কিছু কিছু ল্যাম্পপোষ্ট,
একটানা দেবদারু। 
যতবার গতির ঝড় তোলে
চাকারা পীচঢালা সড়ক মারিয়ে যায়
ততবার বালিয়াড়ি ফুটপাতে
মহাসড়ক ধরে ঠায় দাঁড়িয়ে থাকে তারা
আর
একজন ময়ুরাক্ষী।