name
প্রথম পাতা কবিতা  

 

 

 

 

দেবাশীষ বাগচী 

বিড়ালের মা 

 

 

অন্যান্যদের কবিতা

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

জ্যোৎস্নার হাসি জানি অঢেল দেখেছ
কিন্তু জানো কান্না আছে হেরিটেজ অরণ্য বুকেও?
আকাশের মত নির্লিপ্তি নিয়ে
উঠে যাও, এগিয়ে যাও ক্যানোপিওয়াকে 

সেদিন দেখেছি কান্না জ্যোৎস্নায় ভিজে
শাড়িখানি শতছিন্ন শুয়ে আছে বাংলো রোয়াকে 

জানা গেল, তারও কিছু হাসি ছিল
অনাবিল বৃষ্টির মত সোনালি স্বপ্নের 

কোথায় হারাল তার নরম নরম বুক
            বিড়াল ছানাটি
এ পাহাড়ি সরলবর্গীয় বয়ঃপ্রাপ্ত গাছ
ঘাসগুল্ম লতাগুলি সুস্বাদু চাট্‌নির মতন
            চাঁদের রোশনি মেখে
আর অপেক্ষায় থাকে
কবে তার গর্ভ হবে, জন্ম নেবে নতুন মার্জার 

বাংলোর রোয়াকে ওই শুয়ে থাকে
হেরিটেজ ক্রন্দন
শহুরে নন্দন আমরা
পানপাত্র হাতে তুলি একান্ত যার যার!