name
প্রথম পাতা কবিতা  

 

 

অমিত মজুমদার

অন্যান্যদের কবিতা

অনুপমা হক

অমিত মজুমদার

কৌশিক আহমেদ

জয়িতা গাঙ্গুলী

দেবাশীষ বাগচী

রাশেদুল ইসলাম পিয়াল

রাদ আহমেদ

রোহণ কুদ্দুস

রিমি দে

সুব্রত অগাষ্টিন গোমেজ

শরৎ চৌধুরি

 

 

হৃদয়ে ঢুকেছে সরাসরি, বড় তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এলো,
শিয়রে ঘুমায় শব্দ, নির্জনে ভোর হবে। অন্ধকার
খুলে খুলে গেলে, চুপিসাড়ে এসো, ঝাঁপিহাতে এসো
এনে দেবো মধ্যরাত; কড়ায় গন্ডায় কোনো ভুল নেই জেনে
চোখ বুজে দামামা বাজিও, এসো হে প্রনম্য তুমি।
জোনাকের পথ, আলো-আঁধারীতে গড়া বাস্তবের পথ
দ্রুত পায়ে হেঁটে আসে রাত, ততোধিক দ্রুত পায়ে

চলে যায় আসন্ন দিন, নবারুণ প্রতিক্ষায় ক্লান্ত পথিক
দ্বার আগলে বসে থাকা উশখুস কুকুর, সাড়া দেয়
টুঁ শব্দ পেলে, উল্লসিত রাতপাখি চকিতে ঝাপট মেরে চলে
উপেক্ষা চোরা স্রোতে ভাসে, যুগপৎ বেড়ে চলে ক্ষয়।

 

মৃত পশুদের সলাজ আহ্বান রুখে দেয় বাতাসের বেগ
দন্ডীকাটা মেঘেদের কাতর কারনে বিধবা এক চাঁদ
তার মালিকানা প্রত্যাহার করে নেয় বিনা প্রতিবাদে,
লহমায়। এ সবই সহজে ঘটে, দ্রুত। আরও দ্রুত
বিঁধে যায় সন্ধিস্থানে, পতনের রেশটুকু থেকে যায় বলে
জ্যোৎস্না ছেঁড়া কাপড়ের ফাঁক দিয়ে দেখা রাত বড়
চেনা চেনা লাগে। নিজেকে খুঁজে পাই প্রতি পদক্ষেপে,
অল্পচেনা বন্ধুতায় কোনঠাসা হয়ে বেঁচে থাকা,
বিলক্ষণ পাওনা মিটিয়ে হাসি ক্লান্ত, ক্লান্ত হয়ে তবু
ধিকি ধিকি জ্বলে থাকা বারবার টেনে আনে অনিবার্য
মুগ্ধতায়, রেশটুকু থেকে যায়, দুয়ারে
সলাজ উপস্থিতি মৃতপশুদের, সংকল্প রাখে।