name
প্রথম পাতা কবিতা  

 

 

 

 

 

অমিত গুপ্ত 

মানুষ দিয়ে যায় মানুষকে তার অপূর্ণতা

 

 

অন্যান্যদের কবিতা

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

এখানে সব বাতিল জিনিসপত্তর
তিন পেয়ে এক চেয়ার বয় অপেক্ষাদের ভার
যে কারনে সেকোন রাতে শাওন ঘন ঘোরে
পদাবলীর আলম্বন বিভাব গেছে খশে 

ইতস্ততঃ ফুটোফাটা বাসন কোসন কিছু
পুজোর তামার টাটের উপর চারটে ঘোড়ার নাল
টগবগিয়ে চলে গেছে ওদের দিন কাল
পড়ে আছে যৌবনেতে ঘরছাড়া ঠাম্মার
জড়ির ফিতে তানপুরাটার গলায় ফাঁসি দিয়ে
পাশে মায়ের জপের মালা পেরেক বিদ্ধ হয়ে
ঘুমন্ত রূপ শব্দরা সব ঝুরে ঝুরে পড়ছে

ঘুলঘুলিতে আসা আলো থাবা ফেলে ফেলে
দেয়াল থেকে দেয়ালে যায় সময় শিকার করে। 

এই এখানে আমার বাতিল জিনিষপত্তর
ভুলে যাওয়া রাস্তা বাগান পাহাড় চাপা দেওয়া
সেই মেয়েটার চিঠিগুলি অপেক্ষাদের চেয়ার
জড়ির ফিতের বেঁধে রাখা ভুলতে চাওয়া দুঃখ 
মানুষই দেয় মানুষকে তার সকল অপূর্ণতা
জন্ম থেকে জন্মে যায় ভুলতে চাওয়ার ভুল।।