পৃথিবীর এখন ভীষন জ্বর!
অসহ্য প্রলাপ কাল।
শয়তানের অন্যায্য ইশারায়
মৃত্যুর ঝরণা প্রসব করে গলিত বরফ।
প্রান বায়ুর কৃপন বন্টনে
ছেঁড়া মশারীর মত অবাধ্য ওজোন স্তর
আরও বিস্তৃত, করাল –
আগ্রাসী হয়ে ওঠে মরণ রশ্মির অক্টোপাস।
যা কিছু অনভিপ্রেত, উষ্ণতার বীজ
আড়ালে আবডালে ঢালে পুষ্টির জল,
মরণ অঙ্কুর ধীরে দৃঢ় মাথা তোলে
গোগ্রাসে গিলে নেয় বিশ্ব চরাচর;
এক প্রজন্মের পর আরেক প্রজন্মে
সংকুচিত আয়ুষ্কাল, বিবর্ণ ঈশ্বর।
|