name
প্রথম পাতা কবিতা  

 

 

 

 

রিয়া ভট্টাচার্য্য

ফুলেরা কষ্ট পায় যেভাবে

 

 

অন্যান্যদের কবিতা

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

ওরা বনের মত মাঠে পড়ে থাকত
ধূলো ঘাসে, বর্ষা হলে বৃষ্টি স্নান করে,
ঝরে পড়ে যেত নির্দ্ধিধায়,
শীত হলে মুখিয়ে পড়ে থাকত
শিশিরের স্পর্শের অপেক্ষায়
আরো একটা দিন,
তারপর ধীরে ধীরে বুজে যেত
দীর্ঘ সে নিদ্রায়। 
এখন তোমার ফুলদানীর ফুলেরা
ঘুমিয়ে পড়েছে?
না কি হাসির আলোয়
এখনও বলে চলেছে
হৃদস্পন্দ কথা?
নিজ হাতে কখনো ডাল ভেঙ্গে
কখনো ঘাসরস শুষে নিয়ে
তোমার জন্য হন্যে হয়ে
খুঁজেছি ভাষা ফুলে
তারপর সে অক্ষর গুঁজে দিয়েছি
সামান্য দৃশ্য, ফুলদানিতে। 

ফুল কিনতে কিনতে
এত সূক্ষ্ম চঞ্চলতা অনুভূত হচ্ছিল সেদিন
প্রথম ফুলকেনা
প্রথম – এটা নয় ওটা বাছাবাছি
এসব নিয়ে আমি রোদ মাখছি
দারুন নিষ্ঠুরভাবে
কষ্ট হচ্ছে ফুল ছিঁড়ে নিতে,
সে ধরনের কষ্ট, যা সব পেয়েছি
তোমায় হৃদয় দিতে দিতে।