|
হেলান দিয়ে দাঁড়িয়ে আছি
পিষছে আকাশ, কদমতলা
যাচ্ছে মিছিল আমড়াগাছি
উড়ছে ধূলো, ভাঙ্গছে শহর,
সেফটিপিনেও মানছেনা আর
আজন্ম সব শর্ত কানুন
যাচ্ছে খসে। মুখগুলো সব
দিন ও রাতের তফাৎ বোঝে।
কোথায় যেন ভাসছে সুমন
যাচ্ছেনা ঠিক স্পষ্ট বোঝা
ঢুলছে সাধু ও ফুটপাথে
তুলছে টেবিল সস্তা হোটেল
জনপ্রিয় পাগলীও চুপ মেরেছে, ন’টা বাজে
মোড়ের মাথায় কাঁপাচ্ছে ঠিক
রাস্তাঘড়ির ঘন্টাধ্বনি
ঘুমোচ্ছে ষাঁড়, ফিরছে মানুষ
নিজস্ব ঘর, নিজস্ব ঘর
একান্ত সব মুহূর্তেরা
ডাকছে কাছে। কিন্তু দেখো
বোকার মত পথের ধারে
হেলান দিয়ে দাঁড়িয়ে আছি।
|