name
প্রথম পাতা গল্প  

 

সৃষ্টিশীল কোন মানুষের কাছে কোন ঘটনাপ্রবাহ কখন যে কীভাবে ছাপ ফেলে যায় কে জানে। ঘটমান ক্ষণিকের সাথে কল্পনার সংযোগে লেখা হয়ে যায় ছোটগল্প। আর যে গল্পগুলো আমাদের আবেগকে নিজস্ব মূনশীয়ানায় কাছে টেনে নেয় সেই হয়ে ওঠে ভাল গল্প, এরকমই বুঝি – সেই গল্প কোন তত্ত্ব বা চিরায়ত নিয়মকানুনের ফ্রেমে বাঁধা পরলেই বা কী আর না পরলেই বা কী? বাংলা ছোটগল্পে তেমন খরা হয়তো নেই কিন্তু খারও যেন কম দেখি আজকাল। আসলে বলতে চাইছি, অফুরন্ত সেই পাঠকের আবেগ যা আকর্ষণ করার জন্য চায় তীব্র সাহিত্যবোধ, অপ্রতিরোধ্য জীবনের প্রতি মমতা এবং দক্ষতা, তার অভাব। তবুও বাংলার সাহিত্য ভান্ডারে কারিগরী স্বকীয়তায় উজ্জ্বল ছোটগল্পের অভাব কখনোও হয়নি, হবেও না। বিদগ্ধ  সেই লেখককূলে কেউ কারো থেকে কোন অংশে কম নন। কেউ হয়তো প্রখরভাবে উজ্জ্বল কেউ হয়তোবা  সাহসী পদক্ষেপে নিজস্ব মৌলিকতায় মূর্ত হয়ে আছেন মাত্র। তো, গল্প বলেছেন এরকম কয়েকজন ---

 

 


 

 

অমিত গুপ্ত

অলোক গোস্বামী

মু. নূরুল হাসান

সুব্রত মজুমদার